1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে আফগানিস্তান। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের কাছে সিরিজরক্ষার ম্যাচ। কিন্তু পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাই ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। মুশফিকের পরিবর্তে চার ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আফগানিস্তান সিরিজ থেকে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, কিপিং করতে গিয়ে মুশফিকের বাম তর্জনীর ডগায় আঘাত পেয়েছেন মুশফিক। ম্যাচের পরে এক্স-রের ফলাফল থেকে আঙ্গুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি পুর্নবাসন ব্যবস্থাপনার অধীনে আছেন।

তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না মুশফিককে। তার অবস্থা এবং পুর্নবাসন প্রক্রিয়া শেষ হওয়ার সময়কাল সম্পর্কে পরে জানানো হবে।

সিরিজ রক্ষার ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা খেলোয়াড়কে হারানোটা বড় ধাক্কায় বলা যায় বাংলাদেশ দলের জন্য। তবে তার পরিবর্তে কাউকে দলে যোগ করা হবে কিনা তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com