1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আফ্রিকার দেশগুলো বাংলাদেশকে জমি লিজ দিতে চায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:কৃষিপণ্য উৎপাদনের জন্য আফ্রিকার দেশগুলো বাংলাদেশকে জমি লিজ দিতে চায়। বিষয়টি দ্রুত দেখতে তিন মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র, বাণিজ্য এবং কৃষিমন্ত্রীকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, কৃষি কাজের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার বেশ কয়েকটা দেশ আমাদের জমি লিজ দিতে চায়। এ বিষয়ে আলোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, খুব দ্রুত বিষয়টি দেখার জন্য।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমাদের দুই থেকে তিনটা ফার্ম আফ্রিকার কিছু দেশে কৃষি ফার্ম করে অনেক কিছু উৎপাদন করছে।

তিনি বলেন, এসব দেশে লোকজন কম। কিন্তু তাদের জমি অনেক, দক্ষিণ সুদান যেমন একটা। এছাড়া লাইবেরিয়াতেও আছে। একই সঙ্গে আমাদের কৃষিপণ্য যাতে দেশের বাইরে যেতে পারে সেটাও আরেকটু দেখতে বলা হয়েছে। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে সবজি রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গক্রমে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দেশ থেকেও যেন বাইরের দেশে কৃষিপণ্য নিতে পারি সেজন্য রাজধানীর পূর্বাচলে অলরেডি দুই একর জমি কৃষি মন্ত্রণালয়েকে দেওয়া হয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল আইএসও স্ট্যান্ডার্ডের একটা ল্যাবরেটরি করা হবে। কৃষিপণ্য সেখানেই প্যাকেট করে সার্টিফিকেট দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের অনেক জিনিস বিদেশে যেতে পারে না। ওরা বলে তোমাদের স্ট্যান্ডার্ড ঠিক নেই। সেই কারণে এই ল্যাবরেটরির অনুমোদন দেওয়া হয়েছে, কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ওই জমি নিয়ে একটা মামলা ছিল, সেটা মোটামুটি শেষের পথে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ইকোনোমির একটা বড় ব্রেক থ্রো হবে। যেটা আমরা বার বার বলছি যে গার্মেন্টেসের পাশাপাশি আমাদের কিছু ডাইভারসিটিফিকেশন দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com