1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

আমি সত্যিকারের সুখী মানুষ: রুনা খান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৮৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সিনেমায় অভিনয় করেও মন জয় করেছেন দর্শক-সমালোচকদের। তবে করোনার কারণে এই অভিনেত্রী এখন ঘরবন্দি। সর্বশেষ গত ১৯ মার্চ একটি শুটিংয়ের অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকে চলমান বিধি-নিষেধের কারণে ক্যামেরার সামনে আর দাঁড়ানো হয়নি তার।

রুনা খান বলেন, ‘এমন একটা সময়ে আমরা এখন আছি কাজের চেয়ে সুস্থ থাকাটাই বেশি জরুরি। যার ফলে গত দুই মাসেরও বেশি সময় ধরে বাসাতেই আছি। দু-তিনজন ঘনিষ্ট বন্ধুর বাসায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দাওয়াতে অংশগ্রহণ করা ছাড়া আর বাসা থেকে বের হইনি। আমার বাবা-মা দুজনই বয়স্ক। নিজে বাইরে গেলে তো তারাও ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পুরোদমে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

অভিনেত্রী জানান, বাসায় টিভি দেখে, বই পড়ে আর পরিবারের সঙ্গে গল্প-আড্ডাতেই কাটছে তার সময়। রান্নাবান্না থেকে শুরু করে ফুল গাছের যত্ন নেওয়ার কাজও চলছে। যতটা পারছেন পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করছেন।

রুনার ভাষ্যে, ‘আমি সত্যিকারের সুখী একজন মানুষ। যখন যে অবস্থাতেই থাকি নিজেকে ইতিবাচক রাখার, ভালো রাখার চেষ্টা করি। সবচেয়ে বড় কথা স্বামী, সন্তান আর বাবা-মার এতো এতো ভালোবাসা পাই যা আমাকে সবসময়ই আনন্দে রাখে।’

রুনা সর্বশেষ পঙ্কজ পালিতের পরিচালনায় সরকারি অনুদানে সিনেমা ‘একটি না বলা গল্প’তে অভিনয় করেছেন। কিছুদিনের মধ্যে তার সিনেমাটির ডাবিংয়ে অংশ নেওয়ার কথা। সিনেমাটিতে মুক্তিযোদ্ধা রওনক হাসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রুনা।

রুনা অভিনীত অন্য সিনেমাগুলো হলো-‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘কালো মেঘের ভেলা’ ও ‘সাপলুডু’। এছাড়া তাকে দেখা গেছে অনেক নাটক ও টেলিফিল্মে। সু-অভিনেত্রী হিসেবে শোবিজে তার প্রশংসা করেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com