1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আল্লামা শফীর পাশেই শায়িত হবেন বাবুনগরী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন করা হবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস। তিনি বলেন, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে। দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।

পরে তার মরদেহ মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে দুই ঘণ্টা রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় ফটিকছড়িতে। সন্ধ্যার পর মরদেহ ফের হাটহাজারীতে নিয়ে আসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com