1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ইসরায়েলের শপিং সেন্টারে সেনাদের ওপর ছুরি নিয়ে হামলা, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলে একটি শপিং সেন্টারে দুই সেনাসদস্যের ওপর হঠাৎ হামলা করে বসেন দেশটির এক নাগরিক। এ সময় তার ছুরিকাঘাতে প্রাণ হারান এক সেনা। অপরজন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।

বুধবার (৩ জুলাই) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইডিএফ জানিয়েছে, নিহত সৈনিকের নাম সার্জেন্ট আলেকজান্ডার ইয়াকিমিনস্কি। ১৯ বছর বয়সী এই সেনা ইসরায়েলের নাহারিয়ার বাসিন্দা। হামলাস্থল শপিং সেন্টার থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত ওই এলাকাটি।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তাদের প্যারামেডিকরা শপিং সেন্টারের ভেতরে শরীরে ক্ষত নিয়ে আহত দুই ব্যক্তির চিকিৎসা করেছে। পরে তাদের দুজনকেই নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর মারা যান সার্জেন্ট আলেকজান্ডার ইয়াকিমিনস্কি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় বেঁচে যাওয়া সেনা সদস্যকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত দুই ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করেন একজন ব্যক্তি। এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান ওই হামলাকারী। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসাবে বিবেচনা করছে এবং হামলাকারীর বেশ কয়েকজন আত্মীয়কে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় তাৎক্ষণিক কোনো দায় স্বীকার করা হয়নি কোনো গ্রুপের পক্ষ থেকে।

এদিকে ঘটনাটিকে একটি ‘বীরোচিত অভিযান’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মতে, হামলাটি ছিল গাজা এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘অপরাধের’ একটি ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বুধবার জানিয়েছে, গত ১ জুলাই পর্যন্ত ইসরায়েল এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৯ জন নিরাপত্তা কর্মীসহ ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে। একই সময়ের মধ্যে পশ্চিম তীরে নিহত হয়েছেন ৫৩৯ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com