1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঈদের দিন ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদুল ফিতরের দিনে দেশের ছয় জেলায় বজ্রপাতে ৮ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) সকাল থেকেই সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় টাঙ্গাইলে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বাগেরহাট, মেহেরপুর ও কক্সবাজারে একজন করে মোট ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য-

টাঙ্গাইল: নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীর হতিয়া নদীতে ঈদের দিন সকালে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে নদীতে গোসল করতে যাওয়া আরো দুজন।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুঁইয়া জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গোসল করার সময় হঠাৎ বজ্রপাতে উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সালকে (১৬) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া: নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় বজ্রপাতে মো. রনি (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে আখাউড়া পৌর শহরের খড়মপুর মাজার শরীফের কবরস্থান জিয়ারত করার সময় বজ্রপাতে তিনি নিহত হন।

নিহত রনি আখাউড়া পৌর শহরের দূর্গাপুর ১ ওয়ার্ড এর বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন।

হবিগঞ্জ: নিহত ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ মে) সকালে এই ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সকালে নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া ও সত্যলাল দাস বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। আহত হন সত্যলাল দাস। তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট: নিহত ১

বাগেরহাটের মোংলায় কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে। মহির উদ্দিন শেখ মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন মহির উদ্দিন শেখ। পথিমধ্যেই বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর: নিহত ১

মেহেরপুরের সদর উপজেলার মনোহরপুর গ্রামে ঈদের দিন সকালে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন। মন্টু নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সকালে ঈদের জামাতের জন্য বাড়ি থেকে বের হয় রাজ্জাক ও মন্টু। পথিমধ্যে বজ্র্যপাত হয়। পরে এলাকাবাসী মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেছুর রহমান।

কক্সবাজার: নিহত ১

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৫০) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত লবণচাষি শামসুল আলম সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল মাঝের পাড়ার ইসমাইলের ছেলে। আহত দেলোয়ার একই এলালার মৃত আজম আলীর ছেলে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেলে চৌফলদন্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় বৃষ্টি থেকে লবণ রক্ষা করতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শামসুল আলম। তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com