1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

উদ্বোধনের পর পদ্মাসেতুতে প্রথম জরিমানা আদায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মোটরসাইকেল নিয়ে গৌরবের পদ্মাসেতু দেখতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আইয়ুব খান। কিন্তু হেলমেট না থাকায় তাকে গুনতে হয়েছে জরিমানা।

এ সময় আইয়ুব খান ১০০ টাকা জরিমানা দেন। এর ফলে তিনিই পদ্মাসেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।

রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে পদ্মাসেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে তাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আইয়ুব খান বলেন, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মাসেতুতে। ইচ্ছে হলো সেতু পার হয়ে ঐ পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, শনিবার পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে পদ্মাসেতুতে যানবাহন চলাচল শুরু হয়। সেতু খুলে দেওয়ার পর থেকেই জমে ভিড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com