1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এ বছরে সর্বোচ্চ মৃত্যু আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। একদিনে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১২ জন নারী।

এছাড়া গত একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ; যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশে গত বছরের ২৪ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫। চলতি বছরের ২৫ জানুয়ারি এ বছরের সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

শুক্রবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

এদিকে গত একদিনে ৪৬ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন জনের শরীরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com