1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ওয়ানডের সেরা সেরা দশে সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর বুধবার (২১ জুলাই) ওয়ানডের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বেশ কিছু রদবদল এসেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ সময় পার করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৮ উইকেট। যেখানে প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। যার ফলে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন সাকিব। ৬৫০ রেটিং নিয়ে আট নম্বরে রয়েছেন তিনি।

সাকিবের উন্নতি হলেও অবনতি হয়েছে মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের। ৬৯২ রেটিং নিয়ে দুই থেকে চারে নেমে গিয়েছেন মিরাজ। সেরা দশ থেকে জায়গা হারিয়ে এগারোতে নেমে গিয়েছেন মুস্তাফিজ। এই তালিকায় সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

এদিকে বল হাতে ৮ উইকেট নেয়ার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৪৫ রান করেছেন সাকিব। যেখানে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রানের একটি ম্যাচ ইনিংস রয়েছে তাঁর। যার ফলে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা ৫ বোলার:

১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৩৭

২. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৭০৮

৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৭০০

৪. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৯২

৫. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৯১

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা ৫ অলরাউন্ডার:

১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১৬

২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৯৪

৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮২

৪. রাশিদ খান (আফগানিস্তান)- ২৭০

৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) -২৬৮।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com