1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, গত এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দ্রুত স্কুলগুলো খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। জনগণ প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, শিশুদের বেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম দেখা যাচ্ছে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে বাধা কোথায়। ইতিপূর্বে করোনা মহামারীর মধ্যে সরকার হেফজখানা ও এতিমখানাগুলো খুলে দেয়ার পর দেখা গেছে ছাত্র-শিক্ষকসহ কেউই করোনায় আক্রান্ত হয় নাই। অথচ করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে কোনদিন বাসা থেকে বের হয়নি এমন লোক আক্রান্ত হয়ে মারা যাওয়ার নজির রয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসাগুলো চালু থাকলে ছাত্র-শিক্ষকরা কোরআন-হাদিস পড়ে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া অব্যাহত রাখলে আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করবেন বলে আশা করছি।

আজ নারায়ণগঞ্জের ফতুল্লা পিলকুনি আল করিম দারুল ইসলাম এতিমখানা মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা ওমর ফারুক সন্দিপী, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মুফতি নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামাল, আলহাজ্ব তৈয়বুর রহমান, মৌলভী মো. আনোয়ার হোসেন ও মাস্টার আনসার উদ্দিন হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com