1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কমল সয়াবিন তেলের দাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে ৫ লিটারের বোতলে দাম ৩৫ টাকা কমে ৭৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিনের তেলে দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (২০ মার্চ) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জনিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম প্রতি লিটার বোতলজাত তেল ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত তেল ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এ দাম ঈদ পর্যন্ত বহাল থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ দাম মিল পর্যায়ে সোমবার (২১ মার্চ) থেকে কার্যকর হবে। তবে খুচরা পর্যায়ে এ দাম কার্যকর হতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে।’

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ার পাশাপাশি পর্যাপ্ত ক্রেতা না থাকায় পাইকারি পর্যায়ে সয়াবিনের দাম কেজিতে ৯ টাকা কমে যায়। সেসময় এক দিনের ব্যবধানে মণপ্রতি সব ধরনের ভোজ্যতেলের দাম কমে যায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। যদিও তখন ভ্যাট কমানোর সরকারি প্রজ্ঞাপন জারি হলেও মিল থেকে রেট আসেনি। তার আগেই বিক্রি বাড়াতে দাম কমাতে বাধ্য হয়েছিলেন ব্যবসায়ীরা।

এর আগে বুধবার (১৬ মার্চ) সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com