1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

কাউখালীতে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও অর্থদন্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটির কাউখালী উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। এসময় ইটভাটার মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। শুক্রবার বিকালে এই অভিযান পরিচালনা করেন,কাউখালী উপজেলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান।

তিনি জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস এই তিনটি অবৈধ ইটভাটা শুক্রবার বিকালে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং ইটভাটার মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া হয়েছে এবং এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় অভিযানে অংশ নেন, কাউখালী উপজেলার এসিল্যান্ড, রাঙামাটি পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com