1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

কাপ্তাইয়ে উদ্ধার করা সাম্বার হরিণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা আহত সাম্বার হরিণটি শেষমেশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে মারা যায় বিরল প্রজাতির এই পুরুষ হরিণটি। এর আগে দুপুর ২টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করেছিল পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও শিক্ষানবীশ রেঞ্জ কর্মকর্তা মো. আবু কাউসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য কুকুরের আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে হরিণটি পাহাড়ের চূড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। এতে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

তিনি বলেন, “উদ্ধারের পর হরিণটিকে কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে স্ট্রোক করে হরিণটি মারা যায়। তবে বন্য প্রাণীটির মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাম্বার হরিণ (Rusa unicolor) বাংলাদেশে বিরল প্রজাতির হিসেবে পরিচিত। এ প্রাপ্তবয়স্ক হরিণটির ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুটের বেশি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com