1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল্ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন মোড় এবং পথচারীসহ সর্বস্তরের মাঝে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. শহিদুর রহমান মন্ডল সুমন, পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ, সদস্য সচিব জসিম উদ্দীন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, সদর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান মন্ডল সজল, গাইবান্ধা পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব ফিরোজ আহম্মেদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক খবিরুজ্জামান, বাদিয়াখলী ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক তোয়াবুল করিম তমাল, রামচন্দ্রপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক এনামুল হক, পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, হোসেনপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. আব্দুল মান্নান ও পবনাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক ফয়জুর আলী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com