1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা মালিকদের স্মারকলিপি প্রদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা মালিক সমিতির পক্ষে থেকে এক স্মারকলিপি প্রদান করেছে। এর ধারাবাহিকতায় বলা যাচ্ছে যে, ইটভাটা শিল্পের টিকে থাকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির স্বীকৃতির দাবিতে জেলার পলাশবাড়ী উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরও উল্লেখ করেন, দেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত, যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে এবং ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবে না।

স্মরক লিপি প্রদান শেষে বক্তব্য রাখেন মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক রুবেল,মালিক বদিয়া,সাইদার,অন্তর,আমিনুল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চানমিয়া,সাংবাদিক মতিন মোহাম্মাদ।

বক্তরা বলেন,যদি দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com