1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার-১২ এ বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

প্রথম পর্বের শেষ ম্যাচ এসে মিললো সেই হিসেব। স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে উঠলো জিম্বাবুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরই সুপার টুয়েলভে পাবে বাংলাদেশ।

‌‘এ’ গ্রুপের রানারআপ আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে খেলবে, সেটা জানা ছিল আগেই।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা হয়েছে চ্যাম্পিয়ন, রানারআপ নেদারল্যান্ডস। তাই বাংলাদেশ পেয়েছে নেদার‌ল্যান্ডসকে। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা চলে গেছে অন্য গ্রুপে।

আরব আমিরাতের বিপক্ষে নামিবিয়া জিতে গেলে কপাল পুড়তো ডাচদের। কিন্তু বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে আরব আমিরাত ৭ রানে হারায় নামিবিয়াকে। ফলে বাদ পড়ে দুই দলই। ‘এ’ গ্রুপের রানারআপ হয় নেদারল্যান্ডস।

অন্যদিকে আজ (শুক্রবার) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে নাম লিখিয়েছে আয়ারল্যান্ড।

তবে কোন দল এখানে চ্যাম্পিয়ন হবে, সেটি নির্ধারণ করতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। কেননা রানরেটের হিসেব-নিকেশ বাকি ছিল।

সে হিসেব-নিকেশে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তারা, দ্বিতীয় আয়ারল্যান্ড। সেই হিসেবে বাংলাদেশের গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে।

সুপার টুয়েলভে গ্রুপ টু’তে বাংলাদেশ খেলবে। যেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন যুক্ত হলো নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ে।

অন্যদিকে গ্রুপ ওয়ানের ছয় দল হলো-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাছাই পেরিয়ে আসা শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড।

এক নজরে সুপার টুয়েলভের দুই গ্রুপ

গ্রুপ ১: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে।

গ্রুপ ২: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com