1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঘাড় ও গলার কালো দাগ দূর করার প্রাকৃতিক ৫ উপায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ত্বক নিয়ে সচেতনতা কম-বেশি সবার মাঝেই থাকে। মুখের রঙের উজ্জ্বলতাকেও ম্লান করে দেয় গলা ও ঘাড়ের কালচে দাগ। এ সমস্যা নিয়ে অনেকেই বিব্রতবোধ করেন।

চেহারার পুরো সৌন্দর্যকেই মাটি করে দেয় ঘাড় ও গলার কালো দাগ। এর পেছনের কারণ হতে পারে কেমিকেলযুক্ত প্রসাধনী ব্যবহার, সানট্যান এমনকি ডায়াবেটিসও!

অনেকেই বাজারচলতি বেশ কিছু প্রসাধনী ব্যবহার করে থাকেন ঘাড় বা গলার কালো দাগ ওঠানোর জন্য। তবে তা কালচে দাগ আরও গাঢ় করে দিতে পারে। কারণ এসব প্রসাধনীতে বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। তাই প্রাকৃতিক উপায়েই রান্নাঘরের কয়েকটি উপাদান ব্যবহার করেই ঘাড় ও গলার কালচে দাগ দূর করতে পারেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সেই প্রাকৃতিক উপায়গুলো এক নজরে জেন নিন-

অ্যালোভেরা জেল : স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অ্যালোভেরা ত্বকের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালোভেরায় উপস্থিত খনিজ এবং ভিটামিন উপাদানসমূহ ত্বকে মেলানিন উৎপাদন সীমাবদ্ধ করে কালচে দাগ কমায়।

এজন্য একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। তারপর আপনার ঘাড়ে জেল লাগিয়ে কয়েক মিনিটের জন্য স্ক্রাব করুন। আধা ঘণ্টা এভাবে রেখে পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে গলা ও ঘাড়ের কালচে দাগ দূর হবে।

আপেল সিডার ভিনেগার : এটি ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এজন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন এবং তারপরে ধুয়ে ফেলুন।

বাদাম তেল : আমন্ড অয়েল ত্বকের যত্নে দারুণ কার্যকরী। বাদামের তেলে ভিটামিন ই এবং ব্লিচিং এজেন্ট আছে। উভয় উপাদানই একসঙ্গে ত্বকের রং উজ্জ্বল করে। কয়েক ফোঁটা বাদাম তেল কয়েক মিনিটের জন্য ঘাড়ে ম্যাসেজ করুন। নিয়মিত ব্যবহারে উপকার মিলবে।

টকদই : দইতে প্রাকৃতিক এনজাইম আছে, যা ত্বককে হালকা করতে সহায়তা করে। ২ টেবিল চামচ টকদই ঘাড়ে লাগান। পনের মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলু : প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য আছে আলুতে। যা ত্বক ও ঘাড়ের কালো দাগ হালকা করে। একটি আলু কুচি করে রস বের করে গলায় ও ঘাড়ে ব্যবহার করে ১৫ মিনিটের জন্য রেখে দিন। এরপরে ধুয়ে ফেলুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com