1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ। অগ্ন্যাশয়ের রোগেও ভুগছিলেন তিনি।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহল ঋতুরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঋতুরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরেই কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

‘অনুপমা’ সিরিয়ালে যশপাল চরিত্রে, ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে পুরুষোত্তম আজমেরা, ‘দিয়া অউর বাতি হাম’-এ মহেন্দ্র সিংয়ের মতো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন ঋতুরাজ সিং।

এছাড়াও ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়ান ২’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন এই তারকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com