1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ছদ্মবেশী নরসুন্দর সেজে ১০ মাসের ভাড়া আত্মসাৎ করে উধাও ‘প্রতারক সোহাগ’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

প্রতিবেদক: মো. কাজল : প্রতারণা যেন এক বিনা পুঁজির লাভজনক ব্যবসা। বিশ্বাসভঙ্গ আর অসহায়ত্বের অভিনয়ের মাধ্যমে প্রতারকরা যেমন নিজের সুবিধা আদায় করে কেটে পড়ে, তেমনি সহজ-সরল মানুষগুলো প্রতারিত হয়ে কপাল চাপড়াতে বাধ্য হয়। এমনই এক প্রতারণার ঘটনা ঘটেছে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকার বানিয়ারচালা গ্রামের বাঘের বাজারের চায়না ফ্যাক্টরি সংলগ্ন খোজায়ফা মার্কেটে।

এখানে মার্কেট মালিক ও সাংবাদিক মোসাম্মৎ খাদিজা আক্তার রওজার কাছ থেকে নরসুন্দর পরিচয়ে একটি দোকান ভাড়া নেয় ছদ্মনামধারী সোহাগ নামের এক প্রতারক। অতিশয় ভদ্র ও বিনয়ী আচরণের মাধ্যমে মালিকের সহানুভূতি অর্জন করে সে। গত কয়েক বছর ধরে সে সেখানে একটি সেলুন পরিচালনা করে আসছিল।

পরে অনুসন্ধানে জানা যায়, তার প্রকৃত নাম মো. ইব্রাহিম (২৫), পিতার নাম মো. আলিম অথবা হালিম ওরফে কালু মিয়া, মাতার নাম মোসাম্মৎ লায়লা বেগম। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমুদাবাদ গ্রামের বাসিন্দা।

বিভিন্ন অজুহাতে সে দীর্ঘ ১০ মাসের দোকানভাড়া বকেয়া রাখে। এ বিষয়ে দোকান মালিক খাদিজা আক্তার বারবার চাপ দিলে প্রতারক ইব্রাহিম আশ্বাস দেয় যে, ঈদের আগে ২৯ মার্চ ২০২৫ তারিখ রাতে সে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করবে। কিন্তু বাস্তবে ঘটেছে ভিন্ন চিত্র—২৮ মার্চ রাতের অন্ধকারে নগদ টাকা ও সেলুনের উপকরণ নিয়ে সে গোপনে পালিয়ে যায়।

পরবর্তীতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে, প্রতারক ইব্রাহিম ও তার মা ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী খাদিজা। এই ঘটনায় ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এই প্রতারণা উদাহরণস্বরূপ প্রমাণ করে, শুধুমাত্র বাহ্যিক বিনয় ও অসহায়ত্ব দেখেই কাউকে বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com