1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ছিনতাই মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে, দল থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে মনু মিয়া নামে এক ব্যক্তির দায়ের করা ছিনতাই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৌসুমী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী ।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট) তিতাস উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংকের হোমনা শাখায় জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় তারা টাকা জমা না দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হোমনা বাজারে অভিযুক্ত মৌসুমীসহ চার নারী তাদের গতিরোধ করে শারমিনের ব্যাগে থেকে এক লাখ টাকা নিয়ে যান।

এ সময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। তবে মৌসুমী পালিয়ে যান। পরবর্তীতে কৌশলে যোগাযোগ করে এক লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেওয়া হবে- এমন প্রলোভন দিলে মৌসুমী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়রা মৌসুমীসহ চার নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, ভুক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর প্রাথমিক তদন্তে ঘটনায় শ্রমিক লীগ নেত্রী মৌসুমী আক্তারসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এ ঘটনায় মৌসুমী আক্তার (২৫), হাছিনা আক্তার (২৬) , আঁখি সরকার (২০) ও শিউলীকে (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় উত্তর জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দের নির্দেশে মৌসুমীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের কমিটিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করে কেউ রক্ষা পাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com