1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে। পৃথক এ টুইটে পিটিআইয়ের সিনেটর ফয়সল জাভেদ খান বলেন, ঠিক কখন তিনি ভাষণ দেবেন, সময়টি পরে জানানো হবে।

এরইমধ্যে ইমরান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন, কাল ও পরশু- এ দুইদিন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘শেষ বল পর্যন্ত লড়াই করে যাবেন।’

এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল ইমরানের। কিন্তু কোনো কারণ না দেখিয়েই সে ভাষণের সময় পরিবর্তিত হয়।

এর আগে গত রোববার সমাবেশ করেন ইমরান খান। সমাবেশে একটি চিঠি দেখিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ এই চিঠি।

তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এই বিদেশি ষড়যন্ত্রেরই অংশ। তার এ অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগ তুলে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন বিরোধী নেতারা।

এরপর বৃহস্পতিবার পর্যন্ত পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। প্রস্তাবের ওপর বিতর্কের পর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হতে পারে।

পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন হবে।

পাকিস্তান থেকে প্রকাশিত জিও নিউজের হিসাব অনুযায়ী, বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অন্যদিকে, ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট।

পার্লামেন্টে আনা বিরোধীদের অনাস্থা ভোটে পাকিস্তানে এ প্রথম কোনো প্রধানমন্ত্রী বিদায় নিতে যাচ্ছেন। সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে পাকিস্তানে এর আগেও কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com