1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল কলেজে এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের ফলাফলের উপর ভিত্তি করে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে বুধবার থেকে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে এবার কোনো ভর্তি পরীক্ষা হবে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ বুধবার বিকাল ৪ টা থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৪ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত।

এ সংক্রান্ত বিস্তারিত www.nuac.bd.admissions জানা যাবে। ভর্তি কার্যক্রমে প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেয়া আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ আগষ্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এ শিক্ষা বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) Gi Prospectus (Honours) /Important Noticeঅপশন থেকে জানা যাবে।

উল্লেখ্য, ২৪ জুলাই শনিবার বিশ্ববিদ্যালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে একটি ভর্তি নির্দেশিকাও দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে কভিড-১৯ সর্ম্পকিত স্বাস্থবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com