1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জামিন পেলেন সেই গুরমিত রাম রহিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে প্যারোলে মুক্তি দিয়েছে দেশটির আদালত। নিজের দুই নারী শিষ্যকে ধর্ষণ ও রাম চান্দের ছত্রপতি নামে এক সাংবাদিককে খুনের মামলায় ২০ বছর দণ্ডপ্রাপ্ত রাম রহিম অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য গত ১৭ মে প্যারোলের আবেদন করেন।

ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ তার আবেদন মঞ্জুর করে। শুক্রবার সকালেই তাকে জেল থেকে ছাড়া হয়। রোহতকের সুনারিয়া জেল থেকে রাম রহিম এদিন গুরগাঁওতে নিজের মাকে দেখতে যায়। তার এই সফরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

২০১৭ সালের ২৫ আগস্ট দুই নারী শিষ্যকে ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এই মামলায় আলাদা আলাদা করে ১০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আদালত। এরপর ২০১৯ সালে ১১ জানুয়ারি সাংবাদিক খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় রাম রহিমের। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের ঘটনাতেও আদালতে মামলা বিচারাধীন।

জানা গেছে, প্যারোলে মুক্তির সময় রাম রহিমের অবস্থান গোপন রাখা হয়েছে যাতে তার ভক্তরা জমায়েত না করতে পারে। গুরমিতের প্যারোলে মুক্তি নিয়ে সরকারি কর্মকর্তারা কিছু বলতে চাননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com