1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

টিএসসিতে গাছের ডালে চাপা পরে রিকশাচালকের নির্মম মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝড়ে গাছের ঢাল ভেঙে পড়ে। সেই ডালে চাপা পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তার গ্রামের বাড়ি শেরপুরে।

এ ঘটনায় রিকশাটির যাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ওয়াহিদা বীনতে রোকনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

গাছের ডাল ভেঙে গুরুতর আহত অবস্থায় প্রথমে রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী ঢামেকের শিক্ষার্থী ইমরান খান ফাহিম বলেন, ঝড়ের সময়ে টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। ঝড়ে টিএসসির মোড়ে বুদ্ধ নারিকেল গাছের বড় একটি ঢাল ভেঙে পড়ে। এতে চাপা পড়েন রিকশাচালকসহ বেশ কয়েকজন। রক্তাক্ত অবস্থায় আমি গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বাকি আহতরা তেমন গুরুতর নয়।

আহত শিক্ষার্থী ওয়াহিদা বলেন, আমি রিকশার ভেতর বসা ছিলাম। ঝড় দেখে চালক বলছিল সামনে দাঁড়াব, ঝড়টা একটু কমলে যাব। এরমধ্যেই ডাল ভেঙে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, মৃত রিকশা চালকের নাম শফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মো. হাফেজর ছেলে। তিনি বলেন, তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com