1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি করা হয়। রোববার ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই)।

বিবিসির লাইভ প্রতিবেদন থেকে জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। সন্দেহভাজন ২০ বছর বয়সী ওই হামলাকারী এরই মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এফবিআইয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে ছিলেন ওই তরুণ। ঘটনার পর সেখানেই তাকে গুলি করে হত্যা করেন নিরাপত্তা কর্মীরা। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি করা হয়। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে য়ায়। এ সময় মঞ্চেই রক্তাক্ত অবস্থায় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ এরপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে দেওয়া হয়। চিকিৎসার পর ট্রাম্প এখন ভালো আছেন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে যে রাইফেল দিয়ে গুলি করা হয়েছে তা এআর স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির। এটি কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিক্রেট সার্ভিস) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, নিরাপদ আছেন ট্রাম্প।

হামলার পর ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, গুলিতে আমার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এটা ঘটনা অবিশ্বাস্য। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!

ট্রাম্পের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো জায়গা নেই। ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনার তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com