1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ডলারের দাম ‘খুব বেশি’ বাড়ার সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। আমদানির জন্য অর্থায়ন প্রয়োজন। ডলারের বাজার তাই ওঠা-নামা করবেই। তবে অনেক বেশি ওঠা-নামা হবে না। টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই।’

বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, আগে প্রতি ডলারের আনুষ্ঠানিক মান ৮৫ টাকা থাকলেও এখন ৮৬ টাকা। টাকার মান কি আরও কমবে? অনানুষ্ঠানিক চ্যানেল বা কার্ব মার্কেটে ডলারের দাম আরও বেশি, অর্থাৎ ৯০ টাকা। এ বিষয়ে সরকারের ব্যবস্থাপনা কী?

এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা তা স্বীকার করি।’

এ সময় তিনি জানান বিদ্যমান রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার কোটি মার্কিন ডলার, প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ফ্রিল্যান্সিং খাতসহ সেবা খাতে সুবিধা দেওয়া হবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ধারণা জোরদার করার লক্ষ্যে এই নীতি অনুমোদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com