1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। ঢাকা-৫ আসনে যত বড় চাঁদাবাজ ও সন্ত্রাসী হোক না কেন নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। ’

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।

এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাদল সরদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com