1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

তৃতীয় দফায় ১৪ ইসরাইলি নাগরিককে মুক্তি দিলো হামাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তৃতীয় দফায় ১৪ ইসরাইলি ও ৩ বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার (২৬ নভেম্বর) রাতে ১৭ জনকে রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রেডক্রসের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ১৪ ইসরাইলি ও তিন বিদেশি নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে মিশরের আল কাহেরা টিভিও। সংবাদমাধ্যমটি বলেছে, মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চারদিনের যুদ্ধবিরতির একটি অন্যতম শর্ত ছিল বন্দিদের মুক্তি দেয়া। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত তিন দফায় বন্দি বিনিময় হলো।

আল জাজিরার এক প্রতিবেদন মতে, শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ১৩ জন ইসরাইলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী-শিশুসহ ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com