1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ত্রিদেশীয় সিরিজ : ‘সাকিবের অনুপস্থিতি অপমানজনক’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে ‘বাংলাওয়াশ’ নামে ত্রিদেশীয় সিরিজ।
ম্যাচ শুরুর দুই দিন আগে বুধবার উন্মোচন করা হয় ট্রফি।

ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ছিলেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব।

৭ অক্টোবর সিরিজ শুরু হলেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। তিনি পৌঁছাবেন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ‌্যায়। ২৪ ঘণ্টারও কম সময় পর নেমে যাবেন টস করতে।

এত বড় সিরিজের আগে সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। বাংলাদেশ অধিনায়কের সময়মতো পৌঁছাতে না পারাকে অপেশাদারিত্ব বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার।

এ নিয়ে রাকিবুল হাসান বলেন, সেখানে অধিনায়কের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক ছিল। আমি মনে করি এটা পরোক্ষভাবে অপমান স্বাগতিকদের জন্য। এটা বার্তা দেবে যে, এটা কী রকম অধিনায়ক! এটা কেমন দেশ, যাদের কোনো ম্যানার জানা নেই। ভদ্রতা জানে না।

জানা গেছে, ফ্লাইট টিকিট সংকটের কারণে দেরি হচ্ছে সাকিবের। তবুও বিশ্বকাপের আগে অধিনায়কের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেন সাবেক অধিনায়ক।

তিনি বলেন, এই নষ্ট ভাবমূর্তি তো আমাদের সবার গায়ে এসে লাগে। এখানে একটা লাগাম টানা উচিত বলে আমি মনে করি। এখানে কেউ বসে বা ক্রিকেট বোর্ডের কারো তার সঙ্গে বসে ঠিকমতো মিটিং করা উচিত। কারণ কী আমি জানি না, তবে যে কারণেই হোক, তাকে ওইভাবেই প্ল্যান করে ওই অনুষ্ঠানে থাকা উচিত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com