1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দাউদকান্দি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জুলাই-আগস্ট মাসের শহিদদের স্মরণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট মাসের শহিদদের স্মরণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় দাউদকান্দি উপজেলার শহিদ নগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং পরিবেশবিষয়ক নীতিনির্ধারণী প্রশ্নে সোচ্চার ড. খন্দকার মারুফ হোসেন। তিনি নিজ হাতে ৪টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং বলেন,
“পরিবেশ রক্ষা এবং প্রকৃতি সংরক্ষণ আজকের সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাছ লাগানো কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উপহার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম; দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া; পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ; কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, এনামুল হক সফর তালুকদার ও মো. কামাল হোসেন; উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের; উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কামরুল ফকির; কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শহিদদের আত্মত্যাগ স্মরণ করাও জাতীয় দায়িত্বের অংশ।
কৃষকদল নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও পরিবেশগত প্রেক্ষাপটে গাছ লাগানোর মতো মহৎ উদ্যোগকে আন্দোলনের অংশ হিসেবেই দেখা উচিত, কারণ একটি সচেতন ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন কেবল বক্তৃতা দিয়ে নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করে।
অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com