1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মতো নির্বাচন যাতে না হয়, সেই চেষ্টাই করছে কোনো কোনো দল। তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন এখন অত্যন্ত প্রয়োজন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংস্কারের প্রকৃত বাহক আমাদের দল, বিএনপি।

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। দেশের যা কিছু ভালো, তার সবই এসেছে বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে শহীদ হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। দেশ লিবিয়া বা আফগানিস্তানের মতো অস্থিতিশীল হয়ে পড়ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com