1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

নেত্রকোনা পূর্বধলায় আগিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পূর্বধলা আগিয়া উচ্চ বিদ্যালয়ে আজ ২১ফেব্রুয়ারী রোজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা আগিয়া ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাসী আগিয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা নানা রঙের আলপনায় সৃজনশীলতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে সবার সামনে তুলে ধরছে। এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতির প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।

শিক্ষার্থীরা বলে-আমরা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই উদ্যোগ নিয়েছি।তাদের প্রতি এটি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এক ছোট্ট প্রকাশ মাত্র।

আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ১৯৯৭-২০২৪ ব্যাচ) পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, সহকারী প্রধান শিক্ষক মোঃ আশিক, সহকারী শিক্ষক রমজান আলী , সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, সহকারী শিক্ষক আরাধন চন্দ্র কর, সহকারী শিক্ষক মিসবাহ উদ্দিন আহমেদ রুমি, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক তমালিকা গোস্বামী, সরকারি হাফসা আক্তার,সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি- কুরআন তেলাওয়াত মাধ্যমে শুরু এবং সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের পর সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com