1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতির নামে ফেসবুক আইডিতে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নামে সোস্যাল মিডিয়া ফেসবুক আইডি “পরাত কাশেম মিথ্যা বানোয়াট অপপ্রচার করার কারনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আরো কিছু আইডিতে মিথ্যা, ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে তার ব্যাক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্নের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন।

গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ন ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। উপরোল্লিখিত বিষয়ে উপস্থিত সাংবাদিক ও দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমার নামে ৩০টির অধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। সে সময় আমি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আমার পরিচিত-অপরিচিত আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীর বাসায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি। সেই বিষয়টিকে ভিন্ন ভাবে উপস্থাপন করে সংগঠনের জন্য আমার ব্যাক্তিগত ও রাজনৈতিক ত্যাগ সমুহ মুছে দেওয়ার উদ্দেশ্যে এবং আমার পারিবারিক শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই নোংরা তৎপরতা চালানো হচ্ছে। গত পৌরসভা নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিকে নির্বাচন করি। একটি কুচক্রী মহল রাজনৈতিক সাফল্যে হিংসান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সময়ে সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় অদ্য পুরনো একটি ভিডিও যা আমার নিকট আত্মীয়র বাসায় খোঁজ খবর নিতে যাওয়ার প্রেক্ষিতে অনাকাঙ্খিত পরিস্থিতি উদ্ভব করে একটি প্রতিক্রিয়াশীল মহল বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধারন করে রেখে রেখেছিল, তা আজ আপলোড করেছে। আমি ও আমার রাজনৈতিক সহকর্মীরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত সংবাদ সম্মেলনের সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com