1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

পুলিশ মিলন, সাংবাদিক ববি!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম ‘আলপিন’-এ চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা ববি ও চিত্রনায়ক সান্জু জন। গতকাল সোমবার আরটিভির নিজস্ব কার্যালয়ে চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।

‘আলপিন’ নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল। আর এতে পুলিশ চরিত্রে অভিনয় করবেন মিলন এবং সাংবাদিক হিসেবে দেখা যাবে ববিকে। থাকছে সান্জু জন ছাড়াও অনেকে।

নির্মাতা আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। দর্শকের কথা মাথায় রেখেই আমরা ওয়েব ফিল্মটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করি, ভালো লাগবে।’

অভিনেতা মিলন বলেন, ‘সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করব। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। চরিত্রের পুরোটা বলতে চাচ্ছি না এখনই। শুধু এটুকু বলব, সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং চরিত্র। আশা করছি, টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে পারব।’

চিত্রনায়ক সান্জু জন বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com