1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

প্রতিশোধ নিতে ন্যাটো জোটে স্থায়ী মিশন বন্ধ করে দিল রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের আট সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। এর প্রতিশোধ হিসেবে ন্যাটোতে নিজেদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করল রাশিয়া।

সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরোভ এই ঘোষণা দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, “ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনও পরিস্থিতি নেই। ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজসহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি। আর সেটা সম্ভবত ১ নভেম্বর থেকে।”

পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গেল ৬ অক্টোবর রাশিয়া মিশনের আট সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট। গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com