1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের হাতে মাদক দ্রব্য ফেনসিডিলের একটি ভিডিও এবং কয়েকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও ও ছবি ভাইরাল হয়। ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ফেনসিডিলের বোতল হাতে নিয়ে জনমানবহীন এলাকার একটি আম বাগানে হাঁটছেন জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ শিকদার। সেই সঙ্গে মাদক সেবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এসময় পাস থেকে একজন ভিডিও ধারণ করছেন। একই ধরণের স্থির চিত্রও দেখা যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন জানান, আমার দায়িত্বকালীন সময়ে নাহিদ সহ-সভাপতি ছিলেন। তখন তার বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তবে মাদক গ্রহণের ভিডিওটি তিনিও দেখেছেন। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারের সাথে যোগাযাগ করা হলে তিনি জানান, একটি কুচক্রী মহল তার সম্মান নষ্টের লক্ষে ছবি ও ভিডিও এডিট করে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হওয়ায় তিনি ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর ২০২০ সালে ১০ ডিসেম্বর নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com