1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিবার্য কারণে বন্ধ হয়ে যাওয়া কিন্তু পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে—এমন শিল্পপ্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা পাবে। যারা ঋণ পরিশোধে আগ্রহী, তাদের জন্য কার্যকরী মূলধনের পাশাপাশি কিছু ক্ষেত্রে মেয়াদী ঋণের ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রস্তাবিত সুদের হার ধরা হয়েছে ১৩ শতাংশ, যার মধ্যে প্রায় ৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি থাকতে পারে।
এ উদ্যোগের নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি কাজ করছে। কমিটি শুধু তহবিল নয়, কারখানাগুলো টেকসইভাবে চালু রাখতে অতিরিক্ত কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও সুপারিশ করবে।
এরই মধ্যে ব্যাংকগুলোকে ১০০ কোটি টাকার বেশি ঋণ থাকা বন্ধ ও আংশিক বন্ধ কারখানার তালিকা এবং তাদের ঋণের সর্বশেষ অবস্থা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব কারখানার বাজার সম্ভাবনা রয়েছে এবং বড় ধরনের অপরাধে জড়িত নয়, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, কারখানা পুনরুজ্জীবনে তিনটি প্রধান সহায়তা বিবেচনায় রাখা হচ্ছে—ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল, দ্রুত তহবিল সহায়তা প্রদান এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে ব্যাংকিং সুবিধা বৃদ্ধি। পাশাপাশি কম মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এর আগে মহান মে দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, বন্ধ কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com