1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লালীন মন্তব্যের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদারের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে বুধবার সকালে এই আদেন করেন। মামলায় নামধারী দু’জনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে ২০২২ সালের ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ইশতিয়াক আহমেদ রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার। তাদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ওই ভিডিও ক্লিপ প্রচার করেন। ওই ভিডিও দেখে বাদী এবং স্বাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com