1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বাংলাদেশ খুব ভালো দল, যথেষ্ট সমীহ করি: দ্রাবিড়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ দলকে এখন ওয়ানডে ফরম্যাটে সমীহ করে অনেকেই। তবে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। অ্যাডিলেড ওভালে বুধবার ভারতের বিপক্ষে এই কঠিন ফরম্যাটেই কঠিন ম্যাচ টাইগারদের।

শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচ জেতা দুই দলের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান যেমন বলেই দিয়েছেন, ভারত এই ম্যাচে ফেবারিট; তেমন কথা বললেন না ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বরং টাইগারদের ভালো দল বলে সমীহ জানালেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দ্রাবিড়কে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। টাইগারদের টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে যে রেকর্ড একদমই ভালো নয় (১১ ম্যাচে মাত্র ১ জয়), সেটিও মনে করিয়ে দেন প্রশ্নকর্তা।

তবে দ্রাবিড় বাংলাদেশকে ছোট করতে চাইলেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল, তাই তাদের যথেষ্ট সমীহ করি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাট এমনই, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিকে ওদিকে চলে গেলেই জয় ও পরাজয়ের মধ্যে ফারাক হয়ে যেতে পারে।’

ভারতের হেড কোচ যোগ করেন, ‘চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই দেখুন। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার বড় কারণ। তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাংলাদেশ ম্যাচের জন্যও তেমনটাই করা হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এটা আগে থেকে ভেবে লাভ নেই। যেমন যা হবে, সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com