1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিএনপি কথামালার রাজনীতি করে না: আতুরার ডিপো এলাকায় ইফতার বিতরণকালে ইদ্রিস আলী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথামালার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

রবিবার (১৬ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর উদ্যোগে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আতুরার ডিপো এলাকার তিন শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন। নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড়যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকছেন। অপরদিকে, আওয়ামী লীগ বিগত ১৫ বছর দুর্নীতি ও লুটপাট করে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামীলীগ রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আবর্জনার আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি বক্তব্যে প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, তিন দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, বেলাল উদ্দিন মুন্না, ইসমাইল মির্জা, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহেম্মদ আজম খান, সেচ্ছাসেবক দল নতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. সাগর, মো. রিয়াজ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com