1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিএনপি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে : বুলু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা যখন রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন তখন কিছু হয় না, আর বিএনপি কথা বললেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ১৯৯৬ এবং ২০০১ সালে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা দেনদরবার করেন। আপনাদের কারণে দেশে ১/১১ এসেছিল। কিন্তু আমরা বিদেশি কূটনৈতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, তারা বলছেন-বিএনপি নাকি টাকা দিয়ে ভাড়াটিয়া নিয়োগ করে দেশের বদনাম করছে। আমরা দেশের সত্য ঘটনা পুরো বিশ্বের সামনে তুলে ধরেছি। যে কারণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিএনপি অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, বাংলাদেশ একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com