1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি ডিবি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রুহুল কুদ্দুস তালুকদারকে আটকের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রীসহ আরও কয়েকজন ডিবি কার্যালয়ে গেছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে আছেন তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা রাত সোয়া ১২টার দিকে বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ডিবির একটি টিম আটক করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে।

যদিও রুহুল কুদ্দুস তালুকদারের আটকের বিষয়টি ডিএমপি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন। তিনি বলেন, ডিবি এমন কোনো তথ্য ডিএমপি মিডিয়াকে জানায়নি।

অপরদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কাফরুল থানা-পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন, আনিসুল হক ওরফে লুলু। তাঁর দলীয় পদ বা বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ওই মামলা দায়ের করা হয়। বুধবার তাঁদের আদালতে হাজির করা হবে।আরটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com