1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিএনপি নেতা সালাম-এ্যানির জামিন বহাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে গতকাল সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় মাসের জামিন দেন। একইসঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৫ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত বিএনপির এই দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে নামঞ্জুরের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিন আবেদন করেন আবদুস সালাম ও এ্যানির আইনজীবীরা।

২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। এ মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, আবদুস সালাম, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৩৪ জনকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই এই নেতাদের আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com