1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, সংস্কারের জন্মদাতা: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু লোক বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, কিন্তু বিএনপি সংস্কারের জন্মদাতা। জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কাজ করেছে।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আর কারও জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় গাড়ি উঠেছে, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। আমরা ১৫ বছর সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য। জনগণ ধানের শীষে ভোট দেবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রাম চলবে এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।

ফখরুল সরকারকে সতর্ক করে বলেন, কোনো উপদেষ্টা যদি বিশেষ দলের হয়ে কাজ করে, তা গ্রহণযোগ্য নয়। জনগণ শতভাগ নিরপেক্ষতা চায়।

তিনি ভারতকেও উল্লেখ করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ এর প্রমাণ। আমরা ভারতকে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, তবে নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com