1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিশেষ শর্তে গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্মি নারী ও শিশুদের মুক্তি দিতে সম্ভাব্য পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যারা এই সম্মতির পেছনে কাজ করছেন তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের কোনো চুক্তি হয়নি। খবর রয়টার্সের।

শনিবার ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এই চুক্তির খবর এমন একসময় এলো, যখন ইসরাইল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী উভয়পক্ষ যুদ্ধ বন্ধ রাখার কথা বলেছে এবং যুদ্ধবিরতির পাঁচদিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা তার অধিক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়।

ওয়াশিংটনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কাতারে সপ্তাহব্যাপী আলোচনার মাধ্যমে এ চুক্তির রূপরেখা ঠিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com