1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশ্বকাপের প্রতিটি ম্যাচে বাংলাদেশকে তুলে ধরেছেন যারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বরে ৩২ দলের অংশগ্রহণে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ। এবার কাতার বিশ্বকাপ বিভিন্ন কারণে ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে।

২০ হাজার ভলান্টিয়ারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল একটি বিশ্বকাপ দেখছে বিশ্ববাসী। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রায় এক হাজার বাংলাদেশি ভলান্টিয়ার।

অন্যদিকে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের পাশাপাশি প্রতিটি দলের খেলা দেখতে মাঠে সরাসরি অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিসহ দেশ থেকে যাওয়া অতিথিদের। বিদেশে গিয়েও নিজ মাতৃভূমি ও নিজ দেশকে ভুলে না গিয়ে বরং লাল সবুজের পতাকা উড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরেছেন দেশপ্রেমীরা।

আর মাঠে বাংলাদেশের পতাকা দেখে অনেকে বিদেশি পর্যটক সেলফি তুলতে এসেছেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাংলাদেশিদের কাছ থেকে ধারণা নিয়েছেন। সেইসঙ্গে বাংলাদেশের মানুষ যে এত দেশপ্রেমিক, তাও বিদেশিরা জানলো। যে ধারণা তাদের আগে ছিল না বলে জানিয়েছেন অনেকেই।

তাছাড়া ৮টি দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিকদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই দেশটির বিভিন্ন পয়েন্টে অভিবাসী ও বিদেশি পর্যটকদের বিনামূল্যে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে আয়োজক দেশ কাতার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com