1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বীরগঞ্জে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা: জীবনসঙ্গীর খোঁজে তরুণ-তরুণীর উপচে পড়া ভিড়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৫১ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা। সাঁওতাল সম্প্রদায়ের মেয়েরা জীবনসঙ্গী খোঁজার প্রত্যাশায় হাতে চুড়ি, কপালে টিপ, রঙিন শাড়িতে সেজে হাজির হয় এই মেলায়। তরুণ-তরুণীদের পাশাপাশি সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী হাজারো মানুষের পদচারণায় মিলন মেলা পরিণত হয় জনসমুদ্রে।

বিজয়া দশমীর বাসিয়া হাটের নর-নারী, কুমার-কুমারীও যোগ দেয় এই মিলন মেলায়। বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত নিজপাড়া ও মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে নাচ-গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা যোসেফ হেমরম। প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবিন মার্ডি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায়।

মেলার আনন্দে কেউ কেউ জানান, আগে তরুণ-তরুণীরা মেলায় পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেলে পরিবারের মাধ্যমে তা পরের বছর বিবাহবন্ধনে রূপ নিত। এখনো সেই ঐতিহ্য টিকে আছে, তবে বিয়ের আয়োজন কিছুটা ভিন্নভাবে হলেও মূল সংস্কৃতি অটুট রয়েছে।

এবারের মেলায় হরিপুরের চিন্তামনি হাসদা (১৯) ও মোহনপুরের হোপনা সরেন (২৫) নামের নতুন জুটি পরিবারসহ উপস্থিত হয়ে জানায়, তারা একে অপরকে পছন্দ করেছে, তাই নিয়ম-রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ে হবে। আয়োজকদের ধারণা, এবারের মেলায় দুই’শরও বেশি জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারে।

বউ মেলাকে ঘিরে বিদ্যালয় মাঠ ও পুরো গোলাপগঞ্জ বাজার এলাকা ভরে যায় দোকানপাটে। জিলাপি, নিমকি, পিঠা, ফুচকা, চটপটি, গহনা, অলংকার, কসমেটিকস, খেলনা, গৃহস্থালির সরঞ্জাম, মাটির জিনিসসহ দেড় সহস্রাধিক দোকান বসে।

আদিবাসী নেতা জোসেফ হেমরম জানান, শুধু দিনাজপুর নয়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ থেকেও অসংখ্য মানুষ মেলায় অংশ নেয়।

শত বছরের পুরনো এই ঐতিহ্যকে ঘিরে এলাকাবাসী গর্বিত এবং প্রজন্ম থেকে প্রজন্মে এর ধারাবাহিকতা বজায় থাকুক – এটাই সকলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com