1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ব্যাটারদের দায় দিলেন নিগার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক : জয়ের লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল। তবে রীতিমতো হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যর্থতার পরিচয় দিয়ে ন্যূনতম লড়াইও জমাতে পারলেন না। আজ মঙ্গলবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান তোলে ভারতীয়রা। জবাবে ৫৭ বল বাকি থাকতে লাল-সবুজের প্রতিনিধিরা গুটিয়ে যায় কেবল ১১৯ রানে।

ম্যাচের পর টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিংয়ে উন্নতি করার বার্তা দেন সতীর্থদের, ‘আমি মনে করি, শুরুতে এত বেশি উইকেট পড়ে গেলে কাজটা কঠিন হয়ে যায়। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমরা ভালো বল করেছি। বিভিন্ন পর্যায়ে ভারতকে চাপে ফেলেছি। কিন্তু ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে।’

সেডন পার্কে বাংলাদেশের মাত্র চারটি জুটি পৌঁছায় দুই অঙ্কে। সালমা খাতুন ও লতা মন্ডলের কল্যাণে ৬২ বলে সর্বোচ্চ ৪০ রানের জুটি আসে ষষ্ঠ উইকেটে। সালমা ৪ চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ৩৫ বল খেলে।

আগামী শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচে বিশ্বকাপের সলফতম দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েলিংটনে খেলা শুরু হবে ভোর চারটায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com