1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না: ইসলামী আন্দোলন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, মধ্যরাতে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের স্লুইস গেট খুলে দিয়ে ভারত সেটিও প্রমাণই করল।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফজলে বারী মাসউদ বলেন, ভারত সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কয়েকদিন আগে আমরা সিলেটে তার বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ না কাটতেই ২০ আগস্ট রাতে ডাকাতের মত আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করেছে। এর ফলে জানমালের যে ক্ষতি বাংলাদেশের হয়েছে তার হিসাব অবশ্যই ভারতকে দিতে হবে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বতী সরকারের সঙ্গে পরামর্শক্রমে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতাসম্পন্ন বাঁধ নির্মাণ করব।

সভায় সিনিয়ার সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, হাসমত আলী, ডা. মুজিবুর রহমান, বামুক সেক্রেটারি মুহাম্মাদ ইবরাহিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com