1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভুটানের জালে বাংলাদেশের গোল বন্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল খরা থাকে জামাল ভুঁইয়াদের। সেই কবে বাংলাদেশের ফুটবলাররা প্রতিপক্ষের জালে গোল বন্যা দিয়েছে তা হয়তো আচ করে বলা বাহুল্য।

তবে মহিলা ফুটবলের অনুর্ধ্ব পর্যায়ের আসর একটু ব্যতিক্রম। এই পর্যায়ের আসরে বাংলাদেশের গোল অনেক। সাফ অ-১৯ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটান ৫-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আর সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে ভুটানকে হারিয়েছে। ৪৮ ঘন্টার মধ্যেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল ভুটান।

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের নারীরা। ম্যাচের ২ মিনিটে তহুরার পায়ে লেগে ভুটানের জালে প্রথম বল পাঠায় বাংলাদেশ। এরপর ব্যবধান দ্বিগুণ করে শাহেদা আক্তার রিপা। মারিয়া মান্ডার লং পাসে ডান দিক থেকে আড়াআড়ি শটে গোল করেন রিপা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে রিপার ক্রস থেকে ব্যবধান বাঁড়ায় তহুরা খাতুন। এরপর ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ভুটানের প্রতি আরও চড়াও হয় বাংলাদেশ। ম্যাচের ৪৭ মিনিটে ভুটানের জালে আরও এক গোল করে বাংলাদেশ। বাংলাদেশের মেয়ারা যখন গোল বন্যা শুরু করেন তখন ম্যাচের ৫৫ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে ভুটান। ৬৭ মিনিটে ফ্রি কিক থেকে মারিয়া মান্ডার শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক।

৬৯ মিনিটে দেখার মত গোল করেন ঋতু পর্ণা চাকমা। পাঁচ গোলের লিড নিয়েও গোল ক্ষুধা এতটুকু কমেনি বাংলাদেশের মেয়েদের। গোলের জন্য চেষ্টা ছিল পরের সময়েও। ৯২ মিনিটে ভুটানের জালে ছয় নাম্বার গোল করেন অধিনায়ক মারিয়া মান্ডা। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার ভারতের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com